দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর জেলার অর্থনৈতিক অগ্রগতি, কৃষি উন্নয়ন এবং সামাজিক খাতের সমন্বিত বিকাশে জেলা প্রশাসনের উদ্যোগে গাংনী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি বলেন, কৃষিপ্রধান মেহেরপুরে কৃষিকে আরও সমৃদ্ধ করতে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকৃত কৃষকেরা যেন সরকারি সব সুবিধা পান এবং নতুন নতুন ফসল উৎপাদনে উৎসাহিত হন, সে লক্ষ্যে কাজ করা হবে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জেলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস। উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান গাংনী উপজেলার ওপর একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি, জামায়াতে ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
এমএস/