দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগরে নাসিম রেজা ২৩) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রামনগর নাইট স্কুল পাড়ায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাসিম একই এলাকার তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্ৰী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খাওয়া-দাওয়া শেষ করে অন্য পাড়া থেকে ঘুরে এসে মাঠে যাওয়ার জন্য রশি খুঁজছিল নাসিম। রশি নিয়ে সে পরিবারের লোকজনের অগোচরে নিজ কক্ষে প্রবেশ করে। তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে দেখে নাসিমের ঘরে দরজা লাগানো । নাসিম ঘরে আছে ভেবে তিনি ডাকাডাকি শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে নাসিমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
/অ