দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোচালক মুক্তার হোসেন হত্যার প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়া এলাকার একটি আঞ্চলিক সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক গ্রামবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশ্যে কুপিয়ে মুক্তার হোসেনকে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নির্মম ও নৃশংস ঘটনা। তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের প্রধান আসামিরা এখনও গ্রেপ্তার হয়নি। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এ সময় বক্তব্য দেন নিহতের মা মাজেদা বেগম, আক্তার হোসেন, এম এ ফাহাদ, জহিরুল ইসলাম ও ফাহিম মিয়া। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী বিচার দাবিতে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ নভেম্বর নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়া সড়কের পাশে অটোচালক মুক্তার হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচদিন পর নিহতের বাবা ইসলাম উদ্দিন আটজনকে আসামি করে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএস/