দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জেলার নবীনগর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল সংশ্লিষ্ট এক নেতাসহ দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ রাব্বি (৩২) ও মাহিম খন্দকার (২৬)। রাব্বি নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়নের বাসিন্দা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। অপরদিকে মাহিম খন্দকার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাতে জানা যায়, সন্ধ্যার দিকে নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইয়াছিন আরাফাত রিমনসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার শিকার দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং আহতদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
জে আই