দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় এসব ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় ধনু নদে বরশি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামের এক মৎস্যশিকারির মৃত্যু হয়। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা।
অপরদিকে দুপুরে উপজেলার সাতগাঁ গ্রামে বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে মোনায়েম খাঁ নামের এক কৃষক মারা যান। একই সময়ে সিরাজগঞ্জ জেলা থেকে আসা ধানকাটা শ্রমিক শুভ মণ্ডল কৃষ্ণপুর গ্রামের হাওরে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এমএস/