দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের ফসলি জমিতে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল হামিদের মৃত্যু হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএস/