দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আউয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আউয়াল হোসেন জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বৃষ্টিপাত শুরু হলে আউয়াল বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খবর পাওয়ার পর মৃতের লাশ দাফনের জন্য সরকারের পক্ষ থেকে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মৃতের পরিবারের কাছে তিন প্যাকেট শুকনো খাবার ও নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
/অ