দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান (৩৮) গয়েশপুর ইউনিয়নের ছাবিনগর গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার হাট ফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক ছিলেন।
শ্রীপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, হাফিজুর রহমান ভ্যানযোগে নিজ বাড়ি থেকে লাঙ্গলবাঁধ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ছাবিনগর গ্রামের সড়ক থেকে শ্রীপুর-লাঙ্গলবাঁধ সড়কে ওঠার সময় শ্রীপুরগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে হাফিজুর রহমান ও ভ্যানচালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
জে আই