দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে রাসায়নিক মিশ্রিত বিপুল পরিমাণ অপরিপক্ব আম জব্দের পর তা বিনষ্ট করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি পিকআপ থেকে মালিকবিহীন অবস্থায় ১৬৮ ক্যারেটে মোট ৩৩৬০ কেজি অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত আম জব্দ করা হয়।
এ সময় আম পরিবহনের দায়ে মোমরেজপুর গ্রামের পিকআপ চালক মো. শাহিন হোসেনকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান জানান, জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন বেড়িবাঁধ সড়কে ট্রাকের নিচে চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
/অ