দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন নড়াইল–২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ জানান, জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৭৭ হাজার ৮২২ জন শিশুকে হাম–রুবেলার টিকা দেওয়া হবে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ১১ কার্যদিবস প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পি।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএস/