দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে অপহৃত ৫ বছরের শিশু মাঈশাকে দুই দিন পর গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত শান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন জানান, গত শনিবার সন্ধ্যায় পূর্বাচল ১২ নম্বর সেক্টরে পিঠার দোকানদার শ্যামল মিয়ার ৫ বছরের কন্যা মাঈশাকে তার বাবার দোকানের কর্মচারী শান্ত ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে রবিবার রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গাইবান্ধার ফুলছড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী শান্তকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএস/