দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক বিধবার মালিকানাধীন দোকানে হামলা, ভাঙচুর ও তালা দেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় যুবদল নেতা আক্কাস আলীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল এ হামলা চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিধবা রোকেয়া বেগম (৬৫) দীর্ঘদিন ধরে দড়িকান্দি মৌজার একটি জমিতে বসতবাড়ি ও ৭টি দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। জমি নিয়ে বিরোধের জেরে হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে এসে চারটি দোকান ভাঙচুর করে এবং সবকটি দোকানে তালা লাগিয়ে দেয়।
এ সময় দোকানদারদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির আইনবিষয়ক সম্পাদক জামাল মিয়া বলেন, সন্ত্রাসীদের দলে স্থান নেই। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/