দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা দলীয় মনোনয়ন না পাওয়ার পর সংরক্ষিত নারী আসনেও জায়গা পাননি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঘোষিত তালিকায় কনকচাঁপার নাম নেই।
এর আগে সিরাজগঞ্জ-১ আসনে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কনকচাঁপা। তবে ওই আসনে দলটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজাকে মনোনয়ন দেয়।
কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ-1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের কাছে পরাজিত হন।
২০২০ সালে মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও দলীয় মনোনয়ন প্রত্যাশা করলেও তিনি মনোনয়ন পাননি। সে সময় বিএনপি সেলিম রেজাকে প্রার্থী করে এবং নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় বিজয়ী হন।
এমএস/