দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধানক্ষেত থেকে রিপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি উল্লাপাড়া উপজেলার ঝিকড়া কুন্ডপাড়া এলাকার আহসানের ছেলে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রিপন মিয়া। বাড়ির কাছাকাছি পৌঁছে তিনি স্ত্রীকে রেখে মিষ্টি কেনার কথা বলে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি।
পরদিন সকালে স্থানীয়রা ধানক্ষেতের মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জে আই