দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের আংগারিয়া খাদ্য গুদাম থেকে বের হওয়া বিপুল পরিমাণ সরকারি চাল পরিবহন নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হওয়ার পর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে বদলির আদেশ পাঠিয়েছে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তাকে শরীয়তপুর সদর উপজেলা খাদ্য কর্মকর্তা থেকে মুন্সিগঞ্জের কারিগরী খাদ্য পরিদর্শক হিসেবে বলদির নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশপত্র জারি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সদর উপজেলার আংগারিয়া খাদ্য গুদাম থেকে একটি ট্রাকে করে সরকারি সিলসমৃদ্ধ অন্তত ৪০০ বস্তা চাল কোটাপাড়া এলাকায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি শহরের পালং মডেল থানা সংলগ্ন সড়কে পৌঁছালে চালগুলো কালোবাজার বিক্রির উদ্দেশ্যে বের হয়েছে এমন অভিযোগ উঠায় স্থানীয়রা অন্তত দুই দফায় ট্রাকসহ চালগুলো আটক করে। পরে সন্ধ্যার দিকে পুলিশ ট্রাকসহ চালগুলো থানার গেইটে দাঁড় করিয়ে রাখে। পুনরায় সেই চালগুলো সরিয়ে নেয়ার চেষ্টা চালালে রাত সাড়ে ১০ টার দিকে আবারও সেই চাল চৌরঙ্গী এলাকায় আটকে দেয় স্থানীয় জনতা। পরে রাত ১২ টার নাগাদ চৌরঙ্গী এলাকায় এসে ট্রাকসহ চালগুলো গুদামে নেয়ার চেষ্টা চালায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলম। পরবর্তীতে তিনিও স্থানীয়দের বাঁধার মুখে চলে যান। মধ্যরাতে চালগুলো ট্রাকে করে জেলা খাদ্যগুদামে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় অভিযোগ উঠে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ আলমকে ঘিরে। পরে গত মঙ্গলবার জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ুন কবির ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটির সদস্যরা হলেন- গোসাইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরিকুল ইসলাম, জাজিরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ রাশেদ উজ্জামান ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কারিগরি খাদ্য পরিদর্শক মুহাম্মদ বেলায়েত হোসেন।
বিষয়টি নিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির বলেন, আমরা ইতোমধ্যে তার বদলির আদেশটি পেয়েছি। প্রশাসনিক কারনে তাকে বদলি করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কে