• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • টাঙ্গাইল

টাঙ্গাইলে সাংবাদিককে মারধরের অভিযোগ 

টাঙ্গাইল প্রতিনিধি
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড বিতরণে অনিয়মের বিষয়ে বক্তব্য দিতে ডেকে নিয়ে গ্রীণ টিভির ভূঞাপুর প্রতিনিধি কামরান পারভেজ ইভানকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাদ্য গুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মুরাদ আলী এবং স্থানীয় বিএনপির দুই নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপুর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শিয়ালকোলে অবস্থিত খাদ্য গুদামে এ ঘটনা ঘটে। হামলার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি চালের কার্ড বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে তথ্য সংগ্রহ করছিলেন দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ ও গ্রীণ টিভির ভূঞাপুর প্রতিনিধি কামরান পারভেজ ইভান। এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমানকে ফোন করা হলে তিনি গুদামে এসে বক্তব্য নিতে বলেন।

পরে সাংবাদিকরা গুদামে গেলে ওসিএলএসডি মুরাদ আলী স্থানীয় বিএনপি নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপুকে সেখানে ডেকে আনেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে ওই দুই নেতাসহ মুরাদ আলী সাংবাদিক কামরান পারভেজের ওপর হামলা চালান বলে অভিযোগ। তাকে কয়েক দফা মারধর করা হয়।

অভিযোগ রয়েছে, ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে আহত কামরান পারভেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

আহত সাংবাদিক কামরান পারভেজ বলেন, ‘অনিয়মের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য তারাই আমাকে গুদামে ডেকে নিয়েছিল। সেখানে যাওয়ার পর বিএনপির নেতাদের দিয়ে হামলা করানো হয়। ঘটনা বাইরে প্রকাশ না করার জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

দেশ টিভির টাঙ্গাইল প্রতিনিধি অভিজিৎ ঘোষ বলেন, ‘রিপোর্টের জন্য ইভানের সহযোগিতা নিচ্ছিলাম। তাকে নিয়ে খাদ্য গুদামে যাওয়ার পর ওসিএলএসডি দুই বিএনপি নেতাকে ডেকে আনেন। তারা এসে ইভানকে মারধর করেন। কয়েক দফায় তাকে মারধর করা হয়েছে।’

তবে বিএনপি নেতা নুরে আলম ও মহসিন তালুকদার দিপুর দাবি, ওই সাংবাদিক খাদ্য গুদামে চাঁদাবাজি করতে এসেছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে সংবাদ করায় ক্ষতি হয়েছে। এ কারণে তাকে ‘শাসন’ করা হয়েছে বলে দাবি করেন তারা। তবে তাদের অভিযোগের পক্ষে কোনো সংবাদ বা তথ্যের লিংক দেখাতে পারেননি তারা।

ওসিএলএসডি মুরাদ আলী বলেন, ‘ফোন করে নয়, ওই নেতারা ইচ্ছা করেই গুদামে এসেছিলেন। পরে তারা ওই সাংবাদিককে মারধর করেছেন। পরে আমরা তাদের ফিরিয়ে দিয়েছি।’

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটি খুবই ন্যক্কারজনক। একটি অফিসের ভেতরে গিয়ে এভাবে কাউকে মারধর করার সুযোগ নেই। তারা কী কারণে মারধর করেছে, তা জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • দুর্নীতি
  • খাদ্য গুদাম
এ সম্পর্কিত আরও খবর
দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী
দুর্নীতি বিরোধী কমিটি হচ্ছে সব মন্ত্রণালয়ে
দুর্নীতি বিরোধী কমিটি হচ্ছে সব মন্ত্রণালয়ে
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: গণপূর্ত প্রতিমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স: গণপূর্ত প্রতিমন্ত্রী
রূপাতলীতে আওয়ামী লীগের দখল-দুর্নীতির অভিযোগ, সরকারি জমি উদ্ধারের কথা বললেন গণপূর্ত প্রতিমন্ত্রী
রূপাতলীতে আওয়ামী লীগের দখল-দুর্নীতির অভিযোগ, সরকারি জমি উদ্ধারের কথা বললেন গণপূর্ত প্রতিমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X