দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে জ্বালানি তেল, এলপি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পৃথক দুই স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায় ২ হাজার ৩০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অপরাধে ডিলার মো. মনির সরদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ইউনিয়নের নতুনহাট এলাকায় এস এ কর্পোরেশন নামের একটি গোডাউনে ৩৫০ থেকে ৪০০টি গ্যাসভর্তি এলপি সিলিন্ডার অবৈধভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ডিলার মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই গোডাউন থেকে আরও প্রায় ১১০০ থেকে ১২০০টি খালি সিলিন্ডার পাওয়া যায়।
অপরদিকে রহমতপুর ইউনিয়নের এস এম ট্রেডার্স নামের প্রতিষ্ঠানের গোডাউনে প্রায় ৩ হাজার লিটার ভোজ্য তেল অবৈধভাবে মজুত করার অপরাধে মালিক এসএম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাকে সতর্কও করা হয়।
অভিযান চলাকালে এনএসআই, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ ও বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা জানিয়েছে, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে।
জে আই