দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়া এলাকায় নকল প্রসাধনী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬)।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন।
র্যাব জানায়, ওই এলাকায় বকুল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে দীর্ঘদিন ধরে নকল চায়না ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন প্রসাধনী তৈরি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ নকল প্রসাধনী, বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল জব্দ করা হয়।
এছাড়া প্রসাধনী তৈরির কাঁচামাল, বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ব্যবহৃত মেশিনও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান। তিনি বাড়ির মালিক বকুল হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান আগে থেকেই চলমান রয়েছে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জে আই