দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর মান্দা উপজেলায় ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয়নাল মাড্ডি (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার কবুলপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়নাল মাড্ডি ওই গ্রামের মৃত সোম মাড্ডির ছেলে।
পুলিশ জানায়, মান্দা থানার এসআই সুজন খান, এএসআই সোহেল রানা ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কবুলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খোরশেদ আলম জানান, গ্রেপ্তারের পর জয়নালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
জে আই