দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, গ্যাস সিলিন্ডার ও একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবাজার বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১০৬৫/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানে ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি ট্রাক, একটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
এ সময় রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. সাগর মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/