দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার শত্রুজিতপুর বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে সয়াবিন তেলসহ বিভিন্ন ভোজ্যতেল, গোখাদ্য, ভূষি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান তদারকি করা হয়। এ সময় মেসার্স অরিন রাইস মিল নামের একটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ধরা পড়ে।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি নিম্নমানের গোখাদ্য ও ভূষি সংগ্রহ করে গুদামে প্যাকেটজাত করছিল এবং অন্য প্রতিষ্ঠানের নামে বাজারজাত করছিল। এছাড়া অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং মোড়কীকরণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে প্রতিষ্ঠানের মালিক দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
অভিযান শেষে ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা মার্কেটিং অফিস ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এমএস/