দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পহেলা বৈশাখ উপলক্ষে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এরই অংশ হিসেবে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠিখেলা, যা দর্শকদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর থেকে শুরু হওয়া এ খেলায় অংশ নেন এলাকার তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়রা। ঢোলের তালে তালে লাঠির নান্দনিক কৌশল প্রদর্শনে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
খেলা দেখতে ভিড় করেন সব বয়সী মানুষ। শিশু থেকে বৃদ্ধ—সবার মধ্যেই ছিল উৎসবের আমেজ। গ্রামীণ ঐতিহ্যের এমন আয়োজন পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন স্থানীয়রা।
স্থানীয় মোস্তফা বলেন, ‘লাঠিখেলা আমাদের পুরনো ঐতিহ্য, এখন খুব কমই দেখা যায়। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।’
দর্শনার্থী আশা মনি বলেন, ‘প্রথমবার লাঠিখেলা দেখলাম, খুব ভালো লেগেছে। মেলায় ঘুরে কেনাকাটাও করেছি।’
আয়োজক মুকুল মিয়া জানান, গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমএস/