দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল জলিল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জলিল ওই এলাকার বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন জামাই লিয়াকত হোসেন জানান, ইরি খেতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্পের মোটর চালু করার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কচাকাটা ইউনিয়ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জে আই