দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা থেকে ৩০০ পিস ইয়াবাসহ চার মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জেসমিন আক্তার জেমি, জহুরুল হক, শহিদুল ইসলাম ও আব্বাস আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেসমিন আক্তার জেমি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যাবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (এসআই) আবু নায়েম মো. কাজী নুরন্নবী জানান, আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
জে আই