দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক সেবনে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে রাকিব (৩০) নামে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।
রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সোমবার কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। আহত রাকিব ওই এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী পূর্ব খাদলা গ্রামের আরিফ মিয়া ও সারোয়ার মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা স্থানীয় তরুণদের মাদক সেবনে প্রলুব্ধ করে আসছে।
সম্প্রতি রাকিবকে ইয়াবা সেবনে প্রলুব্ধ করার চেষ্টা করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এর জেরে রোববার রাতে জমির ধান বিক্রির কথা বলে তাকে ডেকে নেয় অভিযুক্তরা।
রাকিব বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাদের হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে মারধর করে এবং একপর্যায়ে অন্ডকোষে কামড় দিয়ে গুরুতর জখম করে। এ সময় তার সঙ্গে থাকা টাকা-পয়সাও ছিনিয়ে নেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জে আই