দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে রশাদ মিয়া (৩২) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত এরশাদ মিয়া ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ মাঠে লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
নিহতের পিতা জানান, তার ছেলে আগে গাড়ি চালাত। তবে কয়েক বছর ধরে নেশায় আসক্ত হয়ে অস্বাভাবিক জীবনযাপন করছিল। তাকে নেশা থেকে ফিরিয়ে আনতে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ, চেয়ারম্যানসহ সমাজের বিভিন্ন ব্যক্তির কাছে যান তিনি, কিন্তু কোনোভাবেই তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব হয়নি। এমনকি বিয়ের পরও নেশার কারণে তার স্ত্রী চলে যায়।
স্থানীয় জনপ্রতিনিধি মোমেন মিয়া বলেন, প্রায় এক বছর আগে এরশাদকে পুলিশে দেওয়া হয়েছিল, কিন্তু সে সংশোধন হয়নি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন, খবর পেয়ে বি চাপিতলা গ্রামের দক্ষিণ মাঠ থেকে এরশাদ মিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ