দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সুফিয়া খাতুন (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুফিয়া খাতুন ওই গ্রামের খেদের আলীর স্ত্রী।
পরিবারের সদস্যদের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল খেদের আলীর ভাই আখের আলীর সঙ্গে। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই