দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে পীর শামীম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের সময় নিহত শামিমের আরো দুই ভাই গোলাম রহমান পিন্টু ও হাবিবুর রহমান আজাদ উপস্থিত ছিলেন।
মামলায় ফিলিপনগর গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি রাজীব দফাদারকে প্রধান আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।
তিনি জানান, শামীম জাহাঙ্গীর হত্যাকান্ডের ঘটনায় তার বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন । তবে এখনো এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকার ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে’ ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি ক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় কথিত পীর শামীম রেজা (জাহাঙ্গীর) নিহত হন। রোববার বিকেলে ময়নাতদন্ত শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আস্তানার পার্শবর্তী দক্ষিণ/পশ্চিম ফিলপনগর কবরস্থানে শামীম রেজার দাফন সম্পন্ন করা হয়েছে।
কে