দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হবিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন দিয়েছেন আদালত।
রোববার (১২ এপ্রিল) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।
রায়ে হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
মামলার বিবরণে জানা যায়, হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের কৃষক আহাম্মদ আলীর সঙ্গে একই গ্রামের কৃষক শুক্কুর আলীর জমিসংক্রান্ত বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এরই জেরে ২০১২ সালের ১৪ অক্টোবর বিকেলে শুক্কুর আলী, আমির আলী ও জমির আলীর নেতৃত্বে ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আহাম্মদ আলীর স্ত্রী নুরুন্নাহারের দখলীয় জমিতে প্রবেশ করে ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। খবর পেয়ে আহাম্মদ আলীর স্ত্রী নূরুন্নাহারসহ তাদের বাড়ির লোকজন বাঁধা দিতে আসলে উক্ত আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের এলোপাথাড়ি আঘাত করে। এসময় নূরুন্নাহার, তার নানি সুফিয়া খাতুন, মামা হবিবুর রহমান ও খলিলুর রহমানকে রক্তাক্ত জখম করে। এছাড়া নূরুন্নাহারের বাড়িঘর কুপিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায় আসামিরা। পরে বাড়ির লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নুরুন্নাহার বাদী হয়ে শুক্কুর আলী, হারেজ আলী, আমির আলী, জমির আলী ও হাতেম আলীসহ ২৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করে। মামলা দায়েরের ১০-১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় নূরুন্নাহারের মামা হবিবুর রহমান মারা যান। এরপর পুলিশ তদন্ত শেষে হত্যা মামলার চার্জশিট প্রদান করে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. সামছুদ্দিন ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করে এই রায় ঘোষণা করেন। বাকি ২০ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
/অ