দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মো. ফারুক হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জিয়ানগর থানার ওসি মো. শামীম হাওলাদার।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে। ইট কাটা শ্রমিক ফারুক হোসেন পানি আনতে যাওয়ার সময় আগের রাতের ঝড়-বৃষ্টিতে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারুক হোসেন খুলনার কয়রা উপজেলার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর ছেলে। তিনি কয়েক বছর ধরে ওই ইটভাটায় কাজ করছিলেন।
ইটভাটার মালিক আসলাম হোসেন জানান, দুর্ঘটনার পরপরই শ্রমিকরা ফারুককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে ইটভাটার বৈধ কাগজপত্র নেই বলে তিনি স্বীকার করেন এবং জানান, এ বিষয়ে আবেদন করা হয়েছে।
এদিকে জিয়ানগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জে আই