দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে মাটি কাটার সময় রোজারত অবস্থায় বিদ্যুৎ পৃষ্ঠে হানিফ শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের গার্লস স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
হানিফ শেখ উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আনোয়ার আলী শেখ এর ছেলে। নিহত শ্রমিকের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।
জানা গেছে, হানিফ শেখসহ ৮-১০জন শ্রমিক মাটি কাটার জন্য পার্শ্ববর্তী এলাকা দক্ষিণ ইন্দুরকানীর মালবাড়ি নামক এলাকার গার্লস স্কুলের সংলগ্ন পুকুরে মাটি কাটতে যান। সেখানে মাটি কাটার কিছু সময় পর যারা রোজা রাখেনি তারা সকালের খাবার খেতে যান, তবে হানিফ শেখ রোজা রাখার কারণে তিনি খাবার খেতে না গিয়ে ওই পুকুরে জমা হওয়া পানি সেচ দেওয়ার জন্য বিদ্যুৎ চালিত মোটর চলাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হন।
স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুজ্জামান বলেন, হানিফ শেখ মাটি কাটতে গিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইন্দুরকানী থানার ওসি মো.শামীম হাওলাদার জানান, নিহত শ্রমিকের মরদেহ পোস্টমর্টেম-এর জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জে আই