দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাঙ্গরায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলা পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ইকবাল হোসেন দৌলতপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) নুরুল ইসলাম সংগীত ফোর্স‘সহ পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের কোরবানপুর এলাকার সিএনজি স্টেশন সংলগ্ন সোহেল প্লাজার সামনে অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেনকে আটক করে। এ সময় তার কাছে রক্ষিত ২০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জে আই