দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের তীব্র সংকটে মাগুরার চার উপজেলার কৃষকরা বিপাকে পড়েছেন। চলতি ইরি-বোরো মৌসুমে তেলের অভাবে নিয়মিত সেচ দিতে না পারায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে মাগুরার ভাইনা ফাতেম ফিলিং স্টেশনে তেল নিতে আসা কৃষক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি দেখা গেছে।
জেলা কৃষি বিভাগ জানিয়েছে, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও তেলের সংকট সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। জেলায় ২৭ হাজার ৯০১ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৮৯ টন চাল।
কৃষকরা জানান, দুই সপ্তাহ ধরে তেল না পাওয়ায় জমিতে সেচ দেওয়া যাচ্ছে না। ফলে ধানের শীষ গঠনের গুরুত্বপূর্ণ সময়ে ফসল ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অনেকেই পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেন।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় পাম্পগুলোতে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে।
এমএস/