দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির নলছিটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হচ্ছে নষ্ট ও নিম্নমানের কলা। মঙ্গলবার (৭ এপ্রিল) নলছিটির বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁচা ও কালো দাগযুক্ত কলা বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিভাবকরা অভিযোগ করেছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিদিন রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধের মধ্যে অন্তত দুটি উপাদান সরবরাহের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং লিমিটেড’ খাদ্যের মান বজায় রাখছে না। সরবরাহকৃত কলার অধিকাংশই খাওয়ার অনুপযোগী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, শিশুদের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের খাবার সরবরাহ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। তারা দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানিয়েছেন, কলা সরবরাহের জন্য স্থানীয় এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে এবং কোনো এজেন্ট যদি খারাপ কলা সরবরাহ করে থাকে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার জানিয়েছেন, প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের বলা হয়েছে, পচা কলা পাওয়া গেলে তা ফেরত দিতে।
এমএস/