দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু হয়েছে। ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেলায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।
উদ্বোধনের পরে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। প্রতিটি স্টলে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন চিন্তার প্রতিফলন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, প্রযুক্তিতে আগ্রহ বৃদ্ধি এবং উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করা।
এমএস/