দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বস্তুর গায়ে কাগজে জয় বাংলা লেখা ছিল। এ ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বস্তুগুলোর গায়ে লাল টেপ পেঁচানো ছিল। পাশাপাশি সাদা কাগজে জয় বাংলা লেখা ছিল। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে বস্তুগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামের মুজাহারের ছেলে খোকনের বাড়ির সামনে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমিনের বাড়ির সামনে একটি এবং আইব নবীর বাড়ির সামনে থেকে আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এর আগে রাতভর ককটেল আতঙ্কের পর সকালে একসঙ্গে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, এলাকায় আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে যেতে পারে। তবে বস্তুগুলো প্রকৃতপক্ষে বোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যে আই