দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টা থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার নির্ধারিত কেন্দ্রে ব্রিফিং শেষে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটের জন্য প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব নিশ্চিত করা হয়েছে। শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনী এলাকার পুরো অংশ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা দিয়ে ঢেকে রাখা হয়েছে।
শেরপুর-৩ আসনের ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২৮টি ভোটকেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সহ সর্বমোট প্রায় এক হাজার ১৫০ সদস্য মোতায়েন রয়েছে।
নির্বাচন স্থগিত হওয়ার পর ঘোষণা অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।