দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুরলি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
আহতের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, প্রতিদিনের মতো সকালে কাঁকড়া আহরণে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় যান তিনি। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে এসে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়েছেন। তবে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দ্যেশ্যে সেখান থেকে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় বনজীবী বারেক আলী বলেন, সুন্দরবনের বিভিন্ন খাল-নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়, যার ফলে জেলে ও বনজীবীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়ছে। বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার-এসও ফজলুল হক জানান, গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমানকে তাদের স্টেশনে আনা হলে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পাঠানো হয়। একই সঙ্গে বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ -ওসি খালেদুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে, ঘটনার পর সুন্দরবনসংলগ্ন জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে বনজীবীরা আগের মতো দস্যুমুক্ত সুন্দরবন যে কোন মুল্যে পাওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন।
এমএস/