দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেহেরপুরের গাংনীতে স্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাকা খুলে সড়ক দুর্ঘটনায় সাবেদুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবেদুল ইসলাম গাংনী উপজেলার তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার কায়েমউদ্দিনের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ওসি উত্তম কুমার দাস।
আহতরা হলেন তেরাইল গ্রামের বিলপাড়া এলাকার বিচার উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৫০), একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে সজিব হোসেন (১৬), হারু বিশ্বাসের ছেলে ইসরাফিল হোসেন (৩৫), নজরুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২৪), আব্দুল জলিলের ছেলে জহুরুল ইসলাম (৪৭) এবং ভরাট গ্রামের বকুল হোসেনের ছেলে সুরুজ হোসেন (১৬)।
আহতদের উদ্ধার করে বামুন্দির একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সকালে তেরাইল বাজার থেকে সাতজন শ্রমিক ট্রলিতে করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন। পথে আকুবপুর এলাকায় পৌঁছালে ট্রলিটির চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে সাবেদুল ইসলামের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। অন্য আহতদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
এমএস/