দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাংনী উপজেলার চৌগাছা এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও সাংবাদিকসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে মোটরের পানি তোলা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার মাইলমারী গ্রামের সৌদি প্রবাসী বুলবুল আহমেদের চৌগাছা মসজিদপাড়া এলাকার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন একই এলাকার জয় ও তার স্ত্রী মালা খাতুন। ভাড়াটিয়া হিসেবে বসবাসকালে জয় স্থানীয় প্রভাব খাটিয়ে বাড়ির মালিকের স্ত্রী নার্গিস পারভীন, মেয়ে সুমি ও জামাতা সুমন আলীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার মোটর মেরামতকে কেন্দ্র করে জয় তার বন্ধু ও আত্মীয়দের নিয়ে লাঠি, রড ও দেশীয় অস্ত্রসহ বুলবুলের বাড়িতে ঢুকে হামলা চালায়। এ সময় তারা সুমন আলী, তার স্ত্রী ও শাশুড়িকে মারধর করে আহত করে। হামলাকারীরা সুমনের ব্যবহৃত একটি এপাচি ফোরভি মোটরসাইকেলসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ঘরে অবরুদ্ধ করে রাখে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সুমন আলী দৈনিক সময়ের চিত্র পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
তিনি জানান, জয় এলাকায় কিশোর গ্যাং সদস্য হিসেবে পরিচিত এবং পূর্বের ক্ষোভের জেরে তার ওপর এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় নার্গিস পারভীন গাংনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জয়ের অব্যাহত হুমকির কারণে প্রবাসীর পরিবার বর্তমানে বাড়িছাড়া রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জে আই