দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জেলার বোদা উপজেলার প্রধানপাড়া (বেরুবাড়ী) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, ঠাকুরগাঁও সেক্টরের আওতাধীন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সন্ধ্যায় অভিযান চালানো হয়।
অভিযানে মালকাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেয়। হাবিলদার শাহিনুল আলমের নেতৃত্বে দলটি সীমান্ত পিলার ৭৭৫/১০-এস/১২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব মদ উদ্ধার করে।
জব্দকৃত মদের মধ্যে ১১ বোতল ব্লেন্ডার্স প্রাইড এবং ১৪ বোতল সিগনেচার প্রিমিয়ার ব্র্যান্ডের মদ রয়েছে।
বিজিবি আরও জানায়, জব্দকৃত মালামালের জব্দ প্রক্রিয়া (সিজার) সম্পন্ন করার কার্যক্রম চলমান রয়েছে।
জে আই