দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পুকুরের পানির নিচ থেকে ড্রামভর্তি ডিজেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কান্দি ইউনিয়নের হিজলবাড়ি গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত নজরুল মোল্লার বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানির নিচে ডুবিয়ে রাখা অবস্থায় একটি ড্রাম শনাক্ত করা হয়। পরে সেটি উদ্ধার করে ভেতরে প্রায় ১৫০ লিটার ডিজেল পাওয়া যায়।
পুকুরের পানির নিচে এভাবে তেল লুকিয়ে রাখার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, অবৈধভাবে ডিজেল মজুত এবং বেশি দামে বিক্রির দায়ে নজরুল মোল্লার স্ত্রী আসমা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জে আই