দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে হাম রোগ প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগের আওতায় ৯ মাস থেকে ১৫ মাস বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
পিরোজপুরের সিভিল সার্জন মো. মতিউর রহমান জানান, জেলার প্রায় ৬০ হাজার শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। ধাপে ধাপে জেলার সব শিশুদের টিকার আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমানে জেলায় হাম রোগের তেমন কোনো প্রাদুর্ভাব নেই। তবে সম্প্রতি দুইজন শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং তারা পর্যবেক্ষণে রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভুঁইয়া জনি এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জে আই