দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিশেষ অভিযান চালিয়ে ১৭৯ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মধুমতি সেতু টোল প্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—হাবিবুর রহমান ওরফে বাপ্পি (৩৪), তরিকুল ইসলাম (৪২) এবং শাহারিয়ার হোসেন (২৫)।
র্যাব সূত্রে জানা গেছে, আটকরা সাতক্ষীরা থেকে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র্যাব-৬, সিপিসি সদর কোম্পানির একটি দল ভাটিয়াপাড়া ক্যাম্পের নেতৃত্বে মধুমতি সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি যানবাহনে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
এমএস/