দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ এলাকা সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরমোনাইর মাহফিল শেষে মুসল্লিদের নিয়ে চরমোনাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এমভি সাব্বির-৩ নামের একটি লঞ্চ। পথে কালিগঞ্জ লঞ্চঘাট এলাকায় পৌঁছালে ‘মোল্লা ভাই ভাই’ নামের একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পরপরই বাল্কহেডটি নদীতে ডুবে যায়। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বাল্কহেডে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
কালিগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা বাল্কহেডের কর্মীদের উদ্ধার করেছেন এবং সবাই সুস্থ রয়েছেন। লঞ্চটির কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সেটি গন্তব্যের উদ্দেশ্যে চলে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/