• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গোপালগঞ্জ

গোপালগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম, আতঙ্কে অভিভাবকরা

গোপালগঞ্জ প্রতিনিধি
  ০৪ এপ্রিল ২০২৬, ১৩:২১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি- দেশ টিভি
ছবি- দেশ টিভি

গোপালগঞ্জ জেলাজুড়ে হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েক দিনে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ করে শিশু ও কিশোরদের মধ্যে রোগটির প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলোতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই শিশু হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আক্রান্তদের স্বজনরা জানান, শুরুতে জ্বর, সর্দি ও কাশির মাধ্যমে রোগের লক্ষণ দেখা দিচ্ছে। কয়েক দিন পর শরীরে লালচে র্যাশ বা গুটি উঠছে। সদর হাসপাতালে ভর্তি এক শিশুর অভিভাবক বলেন, ‘প্রথমে সাধারণ জ্বর মনে করে গুরুত্ব দেইনি। পরে শরীরে দানা ওঠায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখন তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।’

হাম অত্যন্ত ছোঁয়াচে হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি হাসপাতালে সাধারণ রোগীদের থেকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে রোগীদের পর্যবেক্ষণ করছেন।

আরও পড়ুন

জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যা ও মেডিকেল কলেজে উন্নীত করার আশ্বাস

হাকিমপুরে জমি বিরোধে সশস্ত্র হামলা, ১০ লাখ টাকা ছিনতাই

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে জামায়াতের মানববন্ধন

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপসর্গ দেখা দিলে রোগীকে আলাদা রাখতে হবে। পর্যাপ্ত তরল খাবার ও পুষ্টিকর খাদ্য দিলে এবং চিকিৎসকের পরামর্শ মানলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব।’

জেলার সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি অপ্রয়োজনে বাইরে না যাওয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ দেন।

এমএস/

  • গোপালগঞ্জ
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে টিভি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি রনি - সম্পাদক বাঁধন
গোপালগঞ্জে টিভি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি রনি - সম্পাদক বাঁধন
মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনায় গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম
মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনায় গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
গোপালগঞ্জে দুই ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা
গোপালগঞ্জে দুই ইটভাটায় অভিযান, ৭ লাখ টাকা জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।