দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করে মেডিকেল কলেজে রূপান্তরের আশ্বাস দিয়েছেন সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার বেলা ১১টার দিকে হাসপাতালের কনফারেন্স রুমে ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব উন নবী, হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শামসুজ্জোহা, রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইটসহ সরকারি-বেসরকারি বিভিন্ন কর্মকর্তারা।
এমএস/