দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক রেস্টুরেন্ট কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার গোপালপুর এলাকার একটি হোটেল থেকে অভিযুক্ত রাকিব মোল্লাকে (২৩) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পোনা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী ও রাকিব একই রেস্টুরেন্টে কাজ করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিলেন রাকিব।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ মার্চ কক্ষ পরিষ্কারের কথা বলে ওই নারীকে হোটেলের একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে যান রাকিব। সেখানে রেস্টুরেন্টের মালিক মজনু মোল্লার সহযোগিতায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার প্রায় ১১ দিন পর, ২৫ মার্চ ভুক্তভোগী নারী বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা করেন। মামলায় রাকিব মোল্লা ও রেস্টুরেন্ট মালিক মজনু মোল্লাকে আসামি করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রধান আসামি রাকিব মোল্লাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামি মজনু মোল্লা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জে আই