দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচর উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে শেখ জায়েদ হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে একই এলাকার বাসিন্দা শেখ ওমর ফারুকের ছেলে জায়েদ হোসেন এক মানসিক ভারসাম্যহীন নারীকে মনির ব্যাপারীর পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আপত্তিকর অবস্থায় আটক করে।
পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে শিবচর থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সেরনিয়াবাত বলেন, স্থানীয়রা অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে।
জে আই