দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যার ঘটনায় রুবেল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (১ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, রোববার (২৯ মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই কিশোরী অভিযুক্ত রুবেলের বাড়িতে গিয়ে কীটনাশক পান করে। এরপর সোমবার (৩০ মার্চ) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়।
কিশোরী ও রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশী। রুবেল মিয়া দুই সন্তানের জনক। এ ঘটনায় সোমবার (৩০ মার্চ) রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি মামলা দায়ের করেন।
দুপুরে নগরের বাইপাস কার্যালয়ে সংবাদ সম্মেলনে ময়মনসিংহ র্যাব-১৪’র পরিচালক নয়মুল হাসান বলেন, ঘটনাটি ব্যাপক আলোচিত। মামলার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরএ